October 10, 2026, 3:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অস্বচ্ছল সাংবাদিকদের মধ্যে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অস্বচ্ছল সাংবাদিকদের দুই কোটি নব্বই লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে এ সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, গণমাধ্যম আগের যে কোনো সময়ের চেয়ে এখন অবাধ স্বাধীনতা ভোগ করছেন। এ সুযোগে যাতে অপতথ্য ছড়ানো না হয়। মুক্ত সাংবাদিকতার এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের প্রতিবছর ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

এ ছাড়া সাংবাদিকদের মেধাবী সন্তানদের স্কলারশিপ প্রদানসহ সাংবাদিকদের আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিয়েছে কল্যাণ ট্রাস্ট।

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা তথ্য কর্মকর্তা আবদুছ সাত্তার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী বক্তব্য দেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার ২৪ জন সাংবাদিকের মধ্যে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page