September 12, 2026, 9:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে পিতা ও দুই ছেলের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় বানের পানিতে ভাসছিল পুরো এলাকা। এ সময়ে বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় শ্বাস  বন্ধ হয়ে একসঙ্গে বাবাসহ তিনজনের প্রাণহানি ঘটেছে।

চকরিয়ার ভেওলা-মানিকচরের চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ বহদ্দারকাটা এলাকায় বুধবার (৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৭০), তার দুই পুত্র মো. শাহাদাত হোসেন (৪৫) ও  শহিদুল ইসলাম (২২)।

জানা যায়, বুধবার রাত ১০টায় বন্যার পানি ঢুকে সেফটিক ট্যাংক ভরে গেলে দুই সহোদর শাহাদাত হোসেন ও শহিদুল ইসলাম ময়লা পরিষ্কার করার জন্য ট্যাংকে নামে। একপর্যায়ে দুই সহোদর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের চিৎকার শুনে পিতা আনোয়ার হোসেন পুত্রদের উদ্ধারে এগিয়ে গেলে তিনিও অসুস্থ হয়ে পড়েন।

প্রতিবেশীরা গুরুতর অসুস্থ তিনজনকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পুত্রদ্বয়ের মৃত্যু ঘটে। আর উন্নত চিকিৎসার জন্য পিতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু চমেকে পৌঁছার আগেই পিতা আনোয়ার হোসেন মারা যান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page