September 16, 2026, 10:37 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে নির্মাণাধীন আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার চালু হলে মাদক মামলার দীর্ঘদিনের জট কমবে এবং উদ্ধার হওয়া মাদকের পরীক্ষার প্রতিবেদন দ্রুত দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে কক্সবাজারে নির্মাণাধীন পরীক্ষাগারটি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরীক্ষাগার চালু হলে উদ্ধারকৃত মাদকের নমুনা পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। ফলে মাদক মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মামলার জট কমে আসবে।

তিনি বলেন, বর্তমান সরকারের কক্সবাজারকে ঘিরে শুধু অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নয়, বরং দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল রয়েছে। কেবল উঁচু ভবন নির্মাণ করাই লক্ষ্য নয়; এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সমুদ্রসম্পদ এবং গভীর সমুদ্রবন্দরের সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব অর্জন করতে সক্ষম হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রকৃতি সংরক্ষণ নিশ্চিত করেই সব ধরনের অবকাঠামো নির্মাণের নির্দেশনা দেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page