September 7, 2026, 3:44 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার ক্যাম্প থেকে ভাসানচরের উদ্দেশে রওনা হলো ২১৪৪ রোহিঙ্গা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে ২ হাজার ১৪৪ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার মধ্যে ভাসানচর থেকে বেড়াতে আসা ৬১৭ জন রয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার ডিগ্রী কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্যে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেন—১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

তিনি বলেন, উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ২৩তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রী কলেজ মাঠে নিয়ে আসা হয়। তার মধ্যে নতুন ছিল ১৫২৭ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ৬১৭ জন। সব মিলিয়ে ২ হাজার ১৪৪ জন রোহিঙ্গাকে নোয়াখালী ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page