October 6, 2026, 8:06 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ জন আরসা সদস্য গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার উদ্দেশ্যে মজুত করে রাখা অস্ত্র-গোলাবারুদ-গ্রেনেডসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জামতলি রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-ই/৫ এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।

এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ওয়ান শুটারগান, একটি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, আট রাউন্ড গুলির খোসা, চার রাউন্ড শটগানের কার্তুজ, তিনটি হাতে তৈরি গ্রেনেড, তিনটি বড় পটকা, একটি ওয়াকিটকি সেট, দুইটি বড় ছোরা, একটি গুলতি এবং দুইটি লোহার শিকল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আরসা সদস্যরা হলেন- মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) এবং সৈয়দুর রহমান (২৫)।

এপিবিএন অধিনায়ক বলেন, গোপন খবর ছিল আরসা সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার উদ্দেশ্যে ক্যাম্প-১৫তে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ-গ্রেনেডসহ অবস্থান করছে। এপিবিএন’র একটি দল রাতে ক্যাম্প এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ৪ জন আরসা সন্ত্রাসীকে ধরা গেলেও বাকি ১০/১২ জন পালিয়ে যায়। পরে ধৃত আরসা সদস্যদের তথ্যানুসারে একটি ব্যাগ তল্লাশি করে তার ভেতর থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তার সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page