November 26, 2026, 3:24 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই আলোচনাকালেই তিনি বাংলাদেশের সরকারপ্রধানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সমসাময়িক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি, বিশেষ করে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে উভয় পক্ষ গভীর সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এই অংশীদারত্ব আরও বিস্তৃত করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় প্রতিনিধি একমত হন।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক বৈশ্বিক সম্মেলন ‘কপ৩১’ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে এবারের সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা রোধ ও জলবায়ুর ক্ষতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page