November 5, 2026, 2:03 pm
শিরোনামঃ
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন
এইমাত্রপাওয়াঃ

কলকাতায় বিজিবি-বিএসএফ সম্মেলন সমাপ্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর কমান্ডারদের মধ্যে ১৮তম মহাপরিদর্শক পর্যায়ের সম্মেলন শেষ হয়েছে। শেষ দিনে ‘জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স (জেআরডি)’ স্বাক্ষরিত হয়েছে দুই বাহিনীর মধ্যে। ১৮তম মহাপরিদর্শক পর্যায়ের সম্মেলনে আঞ্চলিক কমান্ডাররা এতে সই করেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সৌহার্দ্যপূর্ণভাবে সম্মেলনটি শেষ হয়।

সম্মেলনে বিএসএফ প্রতিনিধি দলের কমান্ডার ড. অতুল ফুলঝেলে বলেন, বিএসএফ ও বিজিবি উভয়ই সবচেয়ে জটিল এবং গতিশীল সীমান্তে মোতায়েন রয়েছে। সীমান্ত ব্যবস্থাপনার কার্যকর বাস্তবায়নে একে অপরের প্রচেষ্টার পরিপূরক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুই বাহিনী। সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে বিজিবি ও বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, উভয় সেনাবাহিনীর সংঘাত নিরসনের প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন খুবই উৎসাহব্যঞ্জক। তিনি আশ্বস্ত করেন, বিএসএফ এই সভার মাধ্যমে তৃণমূল স্তরে এ ধরনের চেতনা নিয়ে যেতে চায় যাতে সমস্যাগুলো খুব সহজে সমাধান করা যায়।

বিএসএফ এর আইজি বলেন, সীমান্তের দুপাশেই অপরাধী  রয়েছে। বিএসএফ ও বিজিবি যখন প্রতিটি স্তরে একসঙ্গে কাজ করবে তখনই তাদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করা যাবে।  এই জন্য বিএসএফ সর্বদা সর্বোত্তম সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। ‘সমন্বিত সীমা প্রবন্ধন  যোজনা’ (সিবিএমপি) এমন একটি হাতিয়ার যা কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার জন্য উভয় বাহিনী দ্বারা তৈরি করা হয়েছে। এর প্রকৃত অর্থে বাস্তবায়নের দায়িত্ব সীমান্তে অবস্থানরত উভয় বাহিনীর কাঁধে। তিনি আরও আশ্বস্ত করেন, এই বৈঠক দুই বাহিনীর মধ্যে সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page