November 26, 2026, 2:26 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কলকাতায় রেড রোডে ঈদুল আযহার বৃহত্তম জামাতে মুসল্লিদের ভিড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের দিন সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছিল হালকা ঝিরঝির বৃষ্টি। তবে বেশিক্ষণ থাকেনি। ফলে ঈদুল আজহার আনন্দ উদযাপনে কোনো ব্যাঘাতও ঘটেনি। বৃহস্পতিবার (২৯ জুন) কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে উদযাপিত হচ্ছে কোরবানির ঈদ।

কলকাতায় ঈদের সবচেয়ে বড় জামাতটি হয় রেড রোডে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শিশু থেকে বৃদ্ধ- সব বয়সের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রেড রোড।

সকাল সাড়ে ৮টায় শুরু হয় রেড রোডের ঈদের নামাজ। নামাজ পড়ান ইমাম কোয়ারি ফজলুর রহমান। হালকা বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মুসল্লি অংশ নেন এই ঈদ নামাজে।

রেড রোড ছাড়াও নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস, ময়দান, খিদিরপুরসহ রাজ্যের অসংখ্য মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

নামাজ শেষ হতেই পরিচিতদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন ধর্মপ্রাণ মুসলিমরা। হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় শিশু-কিশোরদেরও।

কলকাতার বাসিন্দা আমির উদ্দিন বলেন, আজ এই পবিত্র দিনে সবার সঙ্গে আনন্দ করবো। বাড়িতে আমরা খাসি কোরবানি করেছি। বিরিয়ানি রান্না হচ্ছে, খাওয়া-দাওয়া হবে।

নামাজ পড়তে আসা এক শিশু বলে, মা আজ খাসির বিরিয়ানি বানিয়েছে। বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবো। নতুন জামা পরে বন্ধুদের সঙ্গে ঘুরবো।

নওয়াজুদ্দিন নামে আরেক শিশু তার বাবার সঙ্গে নামাজ পড়তে এসেছিল রেড রোডে। সে জানায়, আজ সারাদিন নতুন জামা-কাপড় পরে বাইকে করে ঘুরবে। আজ তাদের বাড়িতে দুম্বা কোরবানি হয়েছে। সেই দুম্বার মাংস দিয়ে রান্না করার রকমারি খাবার খাওয়ার কথা জানায় শিশুটি।

ফতেমা খাতুন নামে আরেক শিশু বলেছে, বাবার সঙ্গে সারাদিন ঘোরার পরিকল্পনা রয়েছে তার। ফাতেমা জানায়, আজ আলিপুর চিড়িয়াখানায় যাবো। আর এখান থেকে বাড়ি গিয়ে খাসির বিরিয়ানি ও চিকেন চাপ খাবো।

এদিন ঈদের নামাজ শেষ হওয়ার পর শুরু হয় পশু কোরবানি। কলকাতায় সাধারণত রাস্তায় কোনো পশু জবাই হয় না। বিশেষ জায়গা যেমন- মসজিদ বা কারও বাড়িতে পশু জবাই হয়। সবাই কোরবানির পশু সেই নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। সেখানে কোরবানির পর মাংস তিন ভাগ হয়।

এবারের ঈদে কলকাতায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, সে কারণে আগেই কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। কোরবানির ঈদ উপলক্ষে শহরজুড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। থাকছে মোটরসাইকেল প্যাট্রোলিং। সোশ্যাল মিডিয়াতে নজরদারি চালাবে কলকাতা পুলিশের বিশেষ দল। শহরের রাজপথে এবার নারী পুলিশও থাকবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page