October 1, 2026, 11:47 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

কাতারের আল-জাজিরাকে সুর নরম করতে বলেছে মার্কিন সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতার সরকারকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে সম্পর্ক পরিবর্তন করতে বলেছেন। সম্প্রতি কাতার সফরের সময় তিনি এই পরিবর্তনের কথা বলেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়স গতকাল (বুধবার) এ খবর দিয়েছে।

ইসরাইল-গাজা সংঘাত শুরুর পর থেকে এ বিষয়ে আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক ইসরাইলের বর্বরতা তুলে ধরে এবং হামাসকে সমর্থন করে রিপোর্ট করে চলেছে। বিষয়টি মার্কিন প্রশাসন পছন্দ করছে না। ফলে অ্যান্টনি ব্লিংকেন কাতার সরকারকে এই সতর্কতামূলক বার্তা দিয়েছেন যা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

ব্লিংকেন সোমবার আমেরিকার ইহুদি সম্প্রদায়ের নেতাদের একটি গ্রুপের সঙ্গে বৈঠকের সময় কাতারকে সতর্কবার্তা দেয়ার কথা জানান। বৈঠকে অংশ নেয়া তিন ব্যক্তির বরাত দিয়ে অ্যাক্সিয়স এ রিপোর্ট করে।

ইসরাইলে হামাসের অভিযানের কয়েকদিন পর ব্লিংকেন ১৩ অক্টোবর দোহা সফর করেন। অ্যাক্সিয়সের তথ্য অনুসারে, সফরের সময় ব্লিংকেন কাতার সরকারকে হামাসের প্রতি “তার প্রকাশ্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন” করতে বলেন। এই পরিবর্তন কীভাবে করা যেতে পারে তার উদাহরণ হিসেবে ব্লিংকেন “আল জাজিরার খবর পরিবেশনের ধরনে পরিবর্তন আনার কথা বলেন। ব্লিংকেন দাবি করেন, আল-জাজিরার নিউজ কভারেজে ইসরাইল-বিরোধী উসকানি থাকছে।”

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page