November 26, 2026, 9:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কাতারে আটকে থাকা ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতারে আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ ফেরত আসছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে শান্তি চুক্তির আওতায় দেশটির জ্বালানি তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই অর্জনকে তিনি ইরানি জনগণের জন্য বড় বিজয় বলে অভিহিত করেছেন।

সোমবার (২৯ জুন) কোম শহরে গ্র্যান্ড আয়াতুল্লাহ শুবেইরি জানজানির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, কাতারে ইরানের মোট ১২ বিলিয়ন ডলারের তহবিল রয়েছে। এর মধ্যে ৬ বিলিয়ন ডলার এখনই মুক্ত হচ্ছে এবং বাকিটা ফেরত আনার কাজ চলছে। তিনি উল্লেখ করেন, সুইজারল্যান্ডের বৈঠক ও সমঝোতা স্মারকের (এমওইউ) ওপর ভিত্তি করেই এই অর্থ অবমুক্তি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুদ্ধকালীন সময়ে ইরানি জনগণের দৃঢ় মনোভাবের প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, শীর্ষ নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডারসহ স্কুল শিক্ষার্থীদেরও হত্যা করা হয়েছে। কিন্তু দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী, সরকার ও জনগণ পুরোপুরি ঐক্যবদ্ধ ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল। তারা ভেবেছিল অর্থনৈতিক চাপে ইরান ভেঙে পড়বে, কিন্তু জনগণের প্রতিরোধের কাছে তাদের সেই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আবারও স্পষ্ট করে বলেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। শহীদ শীর্ষ নেতার আমল থেকে চলে আসা এই নীতি এখনও অটুট রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি আশ্বস্ত করে বলেন, ইরানের সব কর্মকাণ্ড শুধু দেশের প্রয়োজন ও ঘোষিত নীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল এই সমঝোতায় রাজি হলেও কিছু বিরোধী গোষ্ঠীর সঙ্গে মিলে তারা এখনও এর বিরোধিতা করছে। তবে পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, তার সরকার ইতোমধ্যে দেশ পুনর্গঠন ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page