March 5, 2026, 6:35 am
শিরোনামঃ
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন এবং দুই উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি চাঁদপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইরান যুদ্ধ ১০ দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র নজরদারি বিষয়ে পেন্টাগনের সঙ্গে চুক্তি সংশোধন করছে ওপেনএআই
এইমাত্রপাওয়াঃ

কাতারে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর উদ্যোগে ও কাতার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক পবিত্র ক্বিরাত সম্মেলন ও কুরআন তেলোয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার রাত ৯ টায় রাজধানীর দোহা আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারের অডিটোরিয়াম হলে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত।

এ আয়োজনের সভাপতিত্ব করেন মাওলানা ফরিদ আহমদ ফরিদী।  বাংলাদেশ প্রেসক্লাব কাতারেরর কার্যকরী সদস্য আনোয়ার হোসেন মামুন-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত ও বাংলাদেশের জনপ্রিয় ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী, ইসলামী নাশিদ শিল্পী ক্বারী জুবায়ের আহমদ তাশরীফ, আন্তর্জাতিক ক্বারী নুর মোহাম্মদ, হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ উল্লাহ, ভারতীয় ক্বারী মোহাম্মদ সালমানসহ আরও বিভিন্ন দেশের ক্বারী ও কাতারের স্থানীয় নাগরিকরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি কাজী মোহাম্মদ শামীম ও সাধারণ সম্পাদক এম এ সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সহ সভাপতি গোলাম মাওলা আকাশ, সাংগঠনিক সম্পাদক সজল মালাকার, প্রচার সম্পাদক রিয়াজ হোসেন সাদ্দাম, কার্যকর সদস্য মেহেদী হাসান পলাশ।

ক্বেরাত সম্মেলন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মোহাম্মদ মাহাদী হাসান, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ নাছির উদ্দীন, সিআইপি সাইফুল ইসলাম সাগর প্রমুখ।

ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী বলেন, পবিত্র রমাদান মাস ও পবিত্র কুরআন নাজিলের মাসে কাতার প্রবাসীদের আয়োজনে এইরকম একটা ব্যতিক্রমী আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে বাংলাদেশ থেকে এসে অংশ নিতে পেরে আনন্দিত।

রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রেসক্লাব কাতারের উদ্যোগে চমত্কার ও আন্তর্জাতিক মানের একটি ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসে এইরকম অনুষ্ঠান কমিউনিটিতে আরও বেশি বেশি হওয়ার দরকার। রমজান মাসের পবিত্রতা ও মাহত বেশি থেকে বেশি অনুভব করতে পারি। রমজান মাসে আমল ও আখলাক পরিপূর্ণ করতে পারি সেইজন্য এইরকম অনুষ্ঠান আরও বেশি হওয়া দরকার বলে মনে করেন রাষ্ট্রদূত।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page