November 26, 2026, 2:16 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা বন্ধ ও তাদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশ ও মিছিলে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি আরিফ বিল্লাহ বলেন, খতমে নবুওয়াত আকীদা ইসলামের অপরিহার্য একটি ধর্মবিশ্বাস। অর্থাৎ হযরত মুহাম্মাদ সা. সবদিক থেকে সর্বশেষ নবী ও রাসূল। তারপরে নতুন কেউ নবী হয়ে আসবে না। এই ধর্ম বিশ্বাস অটুট থাকলে ইসলাম কেয়ামত পর্যন্ত স্থায়ী হয়। অন্যথায় ইসলাম চিরস্থায়ী ধর্ম হিসেবে অবশিষ্ট থাকে না।

তিনি বলেন, ভারতের কাদিয়ানে জন্মগ্রহণকারী মির্যা গোলাম আহমদ কাদিয়ানী বৃটিশের ছত্রছায়ায় নবী হওয়ার দাবি করে। সে লাগাতার ইমাম মাহদী, নবী এবং স্বতন্ত্র নবী, স্বয়ং মুহাম্মাদ হওয়ার দাবি করে ইসলামকে বিকৃত করার ষড়যন্ত্র করেছে।

তিনি আরো বলেন, সংবিধানের আলোকে বাংলাদেশের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে আপন ধর্ম পালন করতে পারবে। কিন্তু সংবিধান অন্য কারো ধর্মকে বিকৃত করার বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সুযোগ দেয় না। অথচ কাদিয়ানীরা এদেশের মুসলমানদের ধর্ম বিকৃত করছে এবং আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page