October 17, 2026, 8:24 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কানাডা থেকে খালেদা জিয়াকে পদক দেয়া ব্যক্তি যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপিনেত্রী খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক দেওয়া কানাডার মানবাধিকারকর্মী হোসে মারিও গুইলম্বোকে গ্রেফতার করেছে টরন্টো পুলিশ।

সহায়তা চাইতে যাওয়া এক নারীকে জোর করে আটকে একাধিকবার যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত ৯ মার্চ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

৬৪ বছর বয়সী গুইলম্বো কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের (সিএইআরআইও) প্রতিষ্ঠাতা।

টরন্টো পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই নারী মাবাধিকার বিষয়ে সহায়তার জন্য গত ২৫ ফেব্রুয়ারি এবং ১ মার্চ ১২৭৫ ফিঞ্চ অ্যাভিনিউ ওয়েস্টে গুইলম্বোর কার্যালয়ে যান। সেখানে তাকে আটকে রেখে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

গুইলম্বোর বিরুদ্ধে যৌন নিপীড়নের পাঁচটি ও জোর করে আটকে রেখে নির্যাতনের দুটি অভিযোগ আনা হয়েছে বলেও জানায় টরন্টো পুলিশ।

কয়েক বছর আগে ‘কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানইজেশন (সিএইচআরআইও)’ নামের সংগঠনটি খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক দিয়ে আলোচনায় আসে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে কানাডার ওই সংগঠনের দেওয়া ক্রেস্ট ও সনদ সাংবাদিকদের দেখান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি গুলশানে খালেদা জিয়ার বাসায় গিয়ে তার হাতে ওই সম্মাননাপত্র পৌঁছে দেন।

যে সম্মাননা সনদ সংবাদ সম্মেলনে দেখানো হয়, তাতে লেখা ছিল সিএইচআরআইওর ট্রিলিয়াম অ্যাওয়ার্ড হিসেবে ২০১৮ সালের ৩১ জুলাই খালেদাকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পুরস্কার দেওয়া হয়েছে। তবে বিএনপি এমন পুরস্কার পাওয়ার তথ্য জানায় সাড়ে ৩ বছর পর। সূত্র: সিবিসি নিউজ

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page