November 10, 2026, 11:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত যশোরে ৩৮ কেজি গাজাসহ ২ জন আটক যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কমিটির সভাপতির পদ থেকে জাকিরকে বহিষ্কার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারের দালালসহ ৬ জন আটক ও মাদক উদ্ধার ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি হাইকমিশনে আইনজীবীদের ই-মেইল কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক মাদারগঞ্জে চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

কানাডা থেকে বের করে দেওয়া হবে কয়েকশ ভারতীয় শিক্ষার্থীকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডায় অবস্থানরত কয়েকশ ভারতীয় শিক্ষার্থীকে নিজ দেশে ফেরত পাঠাবে দেশটির সরকার। এসব শিক্ষার্থীর বেশিরভাগই ভারতের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

নির্বাসনের ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ‘ভুয়া কাগজপত্র’ নিয়ে কানাডায় এসেছিলেন।

তবে শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের অনেকে ২০১৮ সালে কানাডায় আসেন। শিক্ষাগ্রহণ শেষে যখন স্থায়ী নাগরিকত্বের আবেদন করেছেন, তখনই বলা হচ্ছে তাদের কাগজপত্র ভুয়া।

কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি (সিবিএসএ) কয়েকদিন আগে প্রায় ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে দেশ ত্যাগের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। তবে এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন তারা।

চামানদ্বীপ সিং নামের এক শিক্ষার্থী সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, ‘যখন আমরা কানাডায় আসি তখন আমাদের এজেন্ট জানান, যেসব কলেজ থেকে আমরা ভর্তির কাগজ পেয়েছি সেগুলোর আসন পূর্ণ হয়ে গেছে। তিনি বলেছিলেন বিশ্ববিদ্যালয়গুলো আসন সংখ্যার চেয়ে বেশি শিক্ষার্থী নিচ্ছে, ফেলে সে আমাদের অন্য কোনো কলেজে পরিবর্তন করে দিতে পারবে। যেহেতু আমরা চাইনি এক বছর ক্ষতি হোক, তাই আমরা তার প্রস্তাব মেনে নিয়েছিলাম।’

তিনি আরও বলেছেন, ‘আমরা কলেজ পরিবর্তন করেছি এবং পড়ালেখাও শেষ করেছি। কিন্তু তিন-চার বছর পর বর্ডার সার্ভিস এজেন্সি আমাদের জানিয়েছে ভর্তির যেসব কাগজপত্র দিয়ে আমরা কানাডায় এসেছিলাম সেগুলো ভুয়া।’

লাভপ্রিত সিং নামের অপর এক শিক্ষার্থী জানিয়েছেন, কানাডা থেকে বের করে দেওয়ার হবে— এই ভয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর এতটাই প্রভাব পড়েছে যে, অনেকে আত্মহত্যার চিন্তাও করেছেন।

তিনি বলেছেন, ‘কানাডার সরকারের কাছে বিষয়টি উত্থাপন করার জন্য আমরা ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমরা নিরপরাধ, আমরা প্রতারণা শিকার হয়েছি। আমাদের জিবন বিপন্ন হওয়ার দ্বারপ্রান্তে। অনেকে এ কারণে আত্মহত্যার কথা ভাবছে। সংখ্যাটি ৭০০, তবে আসল সংখ্যা আরও বেশি। কারণ অনেকে সামনে আসছে না। আমি ৩০ জুনের মধ্যে দেশ ছাড়ার নোটিশ পেয়েছি। আমরা জীবনের সমস্ত কিছু ব্যয় করে কানাডা এসেছি, কিন্তু এখন আমাদের ফিরে যেতে বলা হচ্ছে।’

পাঞ্জাবের স্থানীয় সরকারের মন্ত্রী কুলদ্বীপ সিং ধালিওয়াল এনডিটিভিকে জানিয়েছেন, এসব শিক্ষার্থী প্রতারণার শিকার হয়েছেন। যা সাম্প্রতিক সময়ে অভিবাসনের সবচেয়ে বড় প্রতারণার ঘটনা। তাদের অনেকে জমিজমা বিক্রি করে কানাডায় গিয়েছিলেন। বিষয়টি নিষ্পত্তির জন্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করেরর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page