October 18, 2026, 8:01 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কামিকাজে ড্রোন দিয়ে যুদ্ধজাহাজ সজ্জিত করেছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ সেনারা দেশীয়ভাবে তৈরি ‘কামিকাজে’ ড্রোন বহনকারী একটি নতুন যুদ্ধজাহাজ চালু করেছে। জাহাজটি কামিকাজে ড্রোনের পাশাপাশি অন্যান্য ড্রোনও বহন করবে। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির বরাত দিয়ে এ তথ্য জানায় প্রেস টিভি।

তিনি জানান, ‘শহিদ মাহদাভি’ নামে জাহাজটি ৩০০ থেকে ৭৫০ কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল, সেপেহার-৭ উল্লম্ব লঞ্চ ড্রোন, এক হাজার কিলোমিটার রেঞ্জসহ কামিকাজে ড্রোন এবং পাঁচটি হেলিকপ্টার বহন করতে সক্ষম।

সমুদ্রগামী জাহাজটি আইআরজিসি বহরে যোগ দেওয়ার কয়েকদিন পর, আলী রেজা তাংসিরি টেলিভিশনের অনুষ্ঠানে এই তথ্য জানান। দুই হাজার ১০০ টন ওজনের জাহাজটি ২৪০ মিটার দীর্ঘ, ২৭ মিটার চওড়া এবং এতে একটি থ্রিডি ফেজড রাডার এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

 

জেনারেল তাংসিরি জানান, অদূর ভবিষ্যতে ইরানের যুদ্ধজাহাজের গতি মার্কিন যুদ্ধজাহাজের গতিকে ছাড়িয়ে যাবে। আরও বেশ কিছু যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের উন্নত মিসাইল দিয়ে সজ্জিত করা হয়েছে। এর মধ্যে তারেক ক্লাস বোট ৬০ নটিক্যাল মাইল গতিতে চলার সময় শত্রুর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page