November 2, 2026, 6:34 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কালীগঞ্জে গোডাউনে আগুন ৬ লাখ টাকার পাট ভস্মিভুত

এম এ কবীর, ঝিনাইদহ :ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট ও পাটের গোডাউনে আগুন লেগে ৬ লক্ষাধিক টাকা মালামাল ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার ভোরে আগুল লাগার সংবাদ পেয়ে কালীগঞ্জ ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চার ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

কালীগঞ্জ পৌরসভাধীন রেলগেট এলাকার এএম ট্রেডার্সের ওই গোডাউনে রাতের কোন এক সময় বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। এএম ট্রেডার্সের মালিক আব্দুল মোমিন পান্নু জানান, প্রতিদিনের মত বুধবার দিবাগত রাত ৮ দিকে গোডাউনের সাটার বন্ধ করে বাড়িতে যায়। ভোর ৫টার দিকে প্রতিবেশির মাধ্যমে জানতে পারি আমার পাটের গোডাউন থেকে ধোয়া বের হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তিনি আরো জানান, গোডাউনে পাট ও সিমেন্ট মিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ছিল। আগুনের পাটের বেশিরভাগ পুড়ে গেছে। এছাড়া প্রচুর সিমেন্ট ও বিল্ডিং এর ছাদ নষ্ট হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ভোর ৫.১৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করি। ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের গোডাউনে থাকা পাটের গাদা কমবেশি পুড়ে যায় বলে উল্লেখ করেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচাল আব্দুস ছালাম জানান, আগুনের তাপ আর ধোয়ায় প্রথম দিকে ফায়ারফাইটারদের গোডাউনে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল। যে কারনে আগুন নিয়ন্ত্রনে আনতে বেশ সময় লেগে যায়। আগুনে প্রায় ৬ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page