October 18, 2026, 3:12 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জের বিশ্বজয়ী অন্ধ হাফেজ তানভীরকে একটি চোখ উপহার দিতে চান আসাদুল হাসান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্ধ হয়েও আন্তর্জাতিক তিনটি কোরআন প্রতিযোগিতায় প্রথম, তৃতীয় ও চতুর্থস্থান অর্জন করেছেন হাফেজ তানভীর হোসাইন। তাকে নিজের একটি চোখ উপহার দিতে চান কিশোরগঞ্জের মোহাম্মদ আসাদুল হাসান (৫২)।

আসাদুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে এমন একটি পোস্ট দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের মরহুম আয়ুব আলীর ছেলে। বর্তমানে তিনি শহরের নগুয়া এলাকার বাসিন্দা। আসাদুল একজন স্বেচ্ছাসেবী রক্তদাতা। জেলার সেচ্ছাসেবীদের কাছে তিনি ‘নানা ভাই’ নামে পরিচিত। যুবক বয়স থেকেই নিয়মিত রক্তদান করেন আসাদুল। ইতোমধ্যে তিনি নিজে ৭৩ বার রক্তদান করেছেন।

বিশ্বজয়ী অন্ধ হাফেজ তানভীর হোসাইনকে নিজের একটি চোখ উপহার দেওয়ার এমন ঘোষণা দেওয়ায় মোহাম্মদ আসাদুল হাসানকে সাধুবাদ জানিয়েছেন জেলার স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন ও ব্যক্তি।

আসাদুল হাসান বলেন, আমি মরণোত্তর চোখ দান করার জন্য রেজিস্ট্রেশন করেছিলাম। শায়েখ আহমদুল্লাহ হুজুর ও সাইফুল্লাহ হুজুরের ওয়াজ শোনার পরে মরণোত্তর চোখ দান থেকে সরে আসি। পরে সিদ্ধান্ত নেই দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইনকে আমার একটি চোখ উপহার দেব। উনি যতজনকে কোরআন শিক্ষা দেবেন ধারাবাহিকভাবে উনার ছাত্ররাও অন্যদের শিক্ষা দিয়ে যাবেন। এতে কেয়ামত পর্যন্ত আমি সওয়াব পেতে থাকব। সেই উছিলায় মহান রব আমাকে নাজাতের ব্যবস্থা করবেন আশা করি।

পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন বলেন, আসাদুল খুবই ভালো মানুষ। সে নিয়মিত রক্তদান করে মানুষের উপকার করে আসছে। এবার সে অন্ধ হাফেজকে নিজের একটি চোখ উপহার দিতে চায়। এমন সাহসী কাজের জন্য আমি তাকে সাধুবাদ জানাই।

প্রসঙ্গত, ২৭ বছর বয়সী জন্মান্ধ হাফেজ তানভীর হোসেন কিছুদিন আগে বিশ্বের ৫৮টি মুসলিম দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। এর আগে হাফেজ তানভীর বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। তানভীর এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের তানভীর হোসাইন ঢাকার যাত্রাবাড়ী দনিয়া কাজলাস্থ শায়েখ নেছার আহমাদ আনছারী পারিচালিত যাত্রাবাড়ী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page