October 17, 2026, 9:52 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে গুপ্তধনের লোভে মর্টার-শেল কাটার সময় বিস্ফোরণে উড়ে গেল পা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিত্যক্ত মর্টার-শেল বিস্ফোরণে বাবু মিয়া (৪০) নামের এক ব্যক্তির ডান পা বিচ্ছিন্ন ও বাম পা ঝলসে গেছে। মঙ্গলবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা পরিত্যক্ত মর্টার-শেলটি মুক্তিযুদ্ধের সময়কার।

আহত বাবু মিয়া উপজেলার দেওয়ানের খামার এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। পেশায় তিনি গাড়ির মিস্ত্রি বলে জানা গেছে।

জানা গেছে, আহত বাবু মিয়ার মামা আব্দুল গফুর মাটি কাটার কাজ করেন। একই এলাকার আজিজ কমান্ডার এর বাড়ির পাশে পুকুরের মাটি কাটার সময় একটি ভারি লোহার বস্তু দেখতে পায় আব্দুল গফুর। গুপ্তধন ভেবে গোপনে এনে বাবুকে দেন তিনি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাবু তার বসতঘরে লোহা কাটার মেশিন দিয়ে মর্টার-শেলটি কেটে গুপ্তধন বের করতে গেলে বিস্ফোরিত হয়। মর্টার-শেলটি বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী ফিলিং স্টেশনে গিয়ে পড়ে। এতে বাবুর ডান পা হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাঁ পা ঝলসে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত বাবু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ ঘটনার পর থেকে বাবুর মামা গফুর পলাতক রয়েছে।

ভূরুঙ্গামারী কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মর্টার-শেলটি পরিত্যক্ত ছিলো বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page