October 17, 2026, 3:15 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় যুবদলের সভায় পুলিশের সঙ্গে হাতাহাতি ; ২০০ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লা বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাদী হয়ে পুলিশের কাজে বাধা প্রদান এবং গায়ে হাত দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মোট ২০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান।

এর আগে মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউনহল মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। জেলা পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় ওই অনুষ্ঠানে পুলিশকে উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য দিতে থাকেন নেতাকর্মীরা। এতে পুলিশ বাধা দিতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ও পুলিশের গায়ে হাত তোলে।

অপরদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিলে পুলিশ এসে বলে তারেক রহমান বক্তব্য দিতে পারবেন না। উপস্থিত পুলিশ এলইডি স্ক্রিনের কানেকশন খুলে দিতে গেলে উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় বিএনপির অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page