September 24, 2026, 10:22 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করলো ডাকাতরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সদর দক্ষিণ মডেল থানার দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে ডাকাতদল।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর দক্ষিণ থানার এসআই ইয়াছিন ও কনস্টেবল মামুন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ২ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন- শরীয়তপুরের গোসেরহাট থানার আলোইবতি বেপারি বাড়ির সাদেক বেপারির ছেলে রহিম (৪৯) ও লালমাই থানার হতগরা গ্রামের বাচ্চু মিয়ার চেলে সাব্বির (১৭)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনী যাওয়ার পথে সুইডেন প্রবাসী আহমেদ হোসেনকে বহনকারী প্রাইভেটকারের তলায় লোহার রড ছুড়ে একদল ডাকাত গাড়ি থামায়। এ সময় তাকে ও চালককে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ল্যাপটপ, স্বর্ণ, ডলার ও মোবাইল ফোনসহ আরও মাল ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশের পেট্রল টিম দ্রুত সেখানে এসে ডাকাতি প্রতিরোধের চেষ্টা করেন। এতে ডাকাতরা পুলিশকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদেরকে আটক করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত দুই পুলিশ সদস্যকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ডাকাতদল পুলিশে দুই সদস্যকে কুপিয়ে জখম করে। ধানক্ষেত দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে দুই ডাকাতকে পুলিশ ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে রামদা উদ্ধার করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page