October 16, 2026, 7:36 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় বন্যায় কাজ হারিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভয়াবহ বন্যায় কুমিল্লায় কাজ হারিয়ে বিপাকে প্রায় দেড় লাখ স্বল্প আয়ের মানুষ। জেলার ১৪টি উপজেলায় রাস্তাঘাট-ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আয় রোজগার। পরিবার-পরিজন নিয়ে ত্রাণ সহায়তায় কোনো রকমে দিন পার করছেন তারা।

কুমিল্লার বুড়িচং এলাকায় জুতা সেলাই করে জীবিকা নির্বাহ করেন ৫৫ বছর বয়সী পরিমল চন্দ্র দাস। বন্যার পানি কারনে কাজ-কর্ম বন্ধ থাকায়। এখন সংসারের খরচ বহন কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, স্ত্রী-সন্তানসহ ৪ জনের সংসার চালাতে হিমশিম খাচ্ছি। চোখে-মুখে কোনো পথ দেখতে পাচ্ছিনা। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে মানিক চন্দ্র দাসের পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়েছি।

খাড়াতাইয়া গ্রামের দিনমজুর আনোয়ার। পরিবার নিয়ে উঠেছেন সোনার বাংলা কলেজ আশ্রয় কেন্দ্রে। বুড়িচং বাজারে ট্রাক থেকে পণ্য ওঠানামানোর কাজ করতেন আনোয়ার। বন্যায় বন্ধ বাজারের সব কার্যক্রম। কবে পানি নামবে আর কাজে ফিরবেন এনিয়ে দুশ্চিন্তায় তিনি।

আনোয়ার বলেন, মাল নামানোর সমস্যা হচ্ছে। গাড়ি আসছে না। কাজ না করলে তো টাকা পয়সাও আসবে না। মানুষ চলাচল করতেই পারছে না। পানি কমলে যদি কাজ আসে। এখন তো কাজ বন্ধ। আনোয়ারের মতো বেকার কুমিল্লার ১৪ উপজেলার প্রায় দেড় লাখ স্বল্প আয়ের মানুষ। পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। একজন ভুক্তভোগী বলেন, আমি তো দিনমজুর। সারাদিন কাজ করি। পানি আমার কাছে কিছু না। আমার ওপরেই সংসারটা চলে।

মৌসুমী আক্তার নামের এক নারী শ্রমিক বলেন, বাড়ি বাড়ি গিয়ে ঝি’য়ের কাজ করতাম। বন্যায় আমাদের সব কিছু এলোমেলো করে দেয়।  কাজ করে মাস শেষে যে টাকা পাইতাম তা দিযে সংসার চালাতাম। এখন কী খাব, কীভাবে চলব, কোনো কিছু ভেবে পাচ্ছি না।

বুড়িচং-কুমিল্লা সড়কে সিএনজি চালক আব্দুর রহিম বলেন, বন্যার পানিতে সড়কটি ভেঙ্গে যায় আজ দু’সপ্তাহের বেশি কোন কাজকর্ম নেই। বেকার বসে আছি। ব্রাক্ষণপাড়ার মহরম আলী জানান, বুড়িচং এলাকায় একটি স’মিলে শ্রমিকের কাজ করতেন তিনি। বন্যার পানির কারনে স’মিলটি বন্ধ থাকায় কোন কাজকর্ম নেই। বেকার হয়ে পড়ায় স্ত্রী সন্তান নিয়ে কষ্টে  দিন কাটছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় জানান, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

এ বিষয়ে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আবেদ আলী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় এ বিষয়গুলো নিয়ে কাজ করছে। ক্ষুদ্র ঋণ, সুদবিহীন ঋণ, মৎস্য খামার, যুব উন্নয়নের মাধ্যমে ঋণ দেওয়া, ইত্যাদি কর্মসূচির মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করার একটা পরিকল্পনা সরকারের অবশ্যই আছে। সব সময় ডিপার্টমেন্ট থেকে সুপারিশগুলো একত্রিত করে সরকার শ্রীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page