April 2, 2026, 10:41 am
শিরোনামঃ
ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লা সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে ওই হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নবজাতক শিশুটি জেলার আদর্শ সদর উপজেলার বারপাড়া-কৃষ্ণপুর এলাকার মো. জসিম উদ্দিন ও আয়েশা আক্তার দম্পতির সন্তান।

এ ঘটনায় জসিম উদ্দিন কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানির শ্রমিক।

জানা গেছে, আয়েশা আক্তারের প্রসববেদনা ওঠলে গত বুধবার তাকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ওই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়। প্রসূতি ওই হাসপাতালে ভর্তি আছেন। রোববার (১৩ আগস্ট) নবজাতকের শারীরীক সমস্যা দেখা দেয়। এতে তার নানী নুরজাহান বেগম নবজাতককে কোলে নিয়ে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালের টিকিট কাউন্টারে যান। এ সময় সেখানে থাকা অজ্ঞাতনামা এক নারী কোলের শিশুটিকে তার কাছে দিয়ে টিকিট কাটার জন্য বলেন। এতে নুরজাহান শিশুটিকে ওই নারীর কাছে দিয়ে টিকিট কাটার পর দেখেন নবজাতকসহ ওই নারী সেখানে নেই। এতে তিনি হতবিহ্বল হয়ে হাসপাতাল ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথায়ও পাননি।

নবজাতকের বাবা মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন। এ বিষয়ে তিনি হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তার নবজাতককে উদ্ধারের জন্য পুলিশের নিকট দাবি জানান।

কুমিল্লা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবদুল করিম খন্দকার বলেন, নবজাতকসহ তার মা হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি থাকা সত্বেও নবজাতককে নিয়ে তার নানী কেন টিকিট কাউন্টারে আসলেন এবং কেনইবা নবজাতককে অপরিচিত মহিলার কোলে দিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। নবজাতককে উদ্ধার ও চোর নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page