November 26, 2026, 3:15 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুরআন অবমাননা : ইরান জুড়ে কোটি কোটি জনতার বিক্ষোভ ; সুইডিশ পণ্য বয়কটের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বার পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ইরানজুড়ে কোটি কোটি মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। গতকাল (শুক্রবার) জুমার নামাজের পর ইরানের সকল শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সালওয়ান মোমিকা নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী পবিত্র কুরআনের চরম অবমাননা করে। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জঘন্যতম অপকর্ম করার সময় দেশটির পুলিশ এই নরাধমকে পূর্ণ নিরাপত্তা দেয়।

বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা এই ন্যক্কারজনক অপকর্মের তীব্র নিন্দা জানায়। পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে গত এক মাসের মধ্যে দ্বিতীয়বার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের  কানয়ানি বৃহস্পতিবার ওই রাষ্ট্রদূতকে ডেকে সুইডেনে কুরআন অবমাননার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে শুক্রবার ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের পৃষ্ঠপোষকতায় সারাদেশে অনুষ্ঠিত বিক্ষোভ শেষে একটি বিবৃতি প্রকাশ করা হয়।বিবৃতিতে ইরানসহ বিশ্বের সকল মুসলিম দেশকে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পশ্চিমা দেশগুলোতে পবিত্র ইসলাম ধর্মের বিস্তার এবং মানুষের অন্তরে পবিত্র কুরআনের ঐশী বাণীর প্রভাবে দাম্ভিক শক্তিগুলো শঙ্কিত হয়ে পড়েছে। এ কারণে পশ্চিমা সরকারগুলো মানুষের কাছে পবিত্র কুরআনের আবেদন হ্রাস করার লক্ষ্যে এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

ইরানে অনুষ্ঠিত বিক্ষোভ শেষে প্রকাশিত বিবৃতিতে এ ধরনের অবমাননাকর তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়।ইরানি বিক্ষোভকারীরা তাদের বিবৃতিতে সুইডিশ পণ্য বয়কটের জন্য বিশ্বের সকল মুসলমানের প্রতি আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page