October 8, 2026, 7:29 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

কুরআন পোড়ানোর হুমকিতে ড্যানিশ উগ্রপন্থি রাজনীতিককে নিষিদ্ধ করল ব্রিটেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র কুরআন পোড়ানোর হুমকি দেওয়ায় ডেনমার্কের উগ্র ডানপন্থি রাজনীতিবিদ রাসমুস পালুদানকে নিষিদ্ধ করেছে ব্রিটেন। ইসলামবিরোধী কট্টর দল স্ট্রাম কুরসের প্রতিষ্ঠাতা রাসমুস ব্রিটেনের ওয়েকফিল্ডে পবিত্র কুরআন পোড়ানোর হুমকি দিয়েছিলেন।

আজ (মঙ্গলবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ নিরাপত্তামন্ত্রী টম টুগেনধাত বলেছেন, ইসলামবিরোধী দল স্ট্রাম কুরসের প্রতিষ্ঠাতা রাসমুস পালুদানকে ব্রিটেনের অভিবাসন নজরদারির তালিকায় যুক্ত করা হয়েছে।

উগ্রপন্থি রাসমুস পালুদান বলেছিলেন, তিনি চলতি সপ্তাহে ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের এই শহরের পাবলিক স্কোয়ারে মুসলমানদের পবিত্র এই ধর্মীয় গ্রন্থটি পোড়ানোর পরিকল্পনা করছেন। এর আগে কুরআনের একটি কপি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ওয়েকফিল্ড শহরের একটি স্কুলের চার শিক্ষার্থীকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ।

গত রোববার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে পালুদান বলেন, রমজান শুরু হওয়ার সাথে সাথে তিনি বুধবার কুরআন পোড়ানোর পরিকল্পনা করছেন।

এরপর সোমবার ওয়েকফিল্ডের লেবার এমপি সাইমন লাইটউড ড্যানিশ রাজনীতিক পালুদানের সম্ভাব্য সফরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন: ‘কট্টরপন্থি ড্যানিশ রাজনীতিবিদ রাসমুস পালুদান বলেছেন, তিনি ডেনমার্ক থেকে ওয়েকফিল্ডে আসবেন কেবল একটিই উদ্দেশে, আর তা হলো- পাবলিক প্লেসে কুরআন পোড়ানো।’

লেবার এমপি সাইমন লাইটউড আরও বলেন, ‘পালুদান তার ঘৃণ্য এবং বর্ণবাদী বক্তব্যের জন্য অতীতে ডেনমার্কে জেলে ছিলেন। তার মতো বিপজ্জনক ব্যক্তিকে এই দেশে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী কি আমাকে এবং আমার এলাকার মানুষকে আশ্বস্ত করতে পারেন যে সরকার এটি প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিচ্ছে?’

জবাবে ব্রিটিশ নিরাপত্তামন্ত্রী টম টুগেনধাত বলেন, ‘রাসমুস পালুদান ব্রিটেনের অভিবাসন নজরদারির তালিকায় রয়েছেন। ব্রিটেন রাসমুস পালুদানের সফর জনসাধারণের জন্য ভালো হবে না এবং তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।’

এর আগে চলতি বছরের জানুয়ারিতে স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে কুরআনের একটি কপি পুড়িয়ে দেন ড্যানিশ কুখ্যাত এই রাজনীতিক। ওই কুলাঙ্গার যখন এই অপকর্ম করে তখন সুইডিশ পুলিশ তাকে নিরাপত্তা প্রদান করে। এর বিরুদ্ধে ইরানসহ বিভিন্ন দেশের মানুষ বিক্ষোভ করেছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page