July 13, 2026, 9:12 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

কুর্দি সম্প্রদায়ের বিক্ষোভে উত্তাল প্যারিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের প্যারিসে বিক্ষোভ করছেন কুর্দি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। শুক্রবার প্যারিসে কুর্দিদের একটি সাংস্কৃতিক কেন্দ্র ও রেস্টুরেন্টে অস্ত্রসহ হামলার ঘটনায় তিনজন নিহত হন।

এ ঘটনার পর রাস্তায় নেমে আসেন কুর্দি সম্প্রদায়ের মানুষ। তারা কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালান ৬৯ বছর বয়সী এক বৃদ্ধ। বার্তাসংস্থা এএফপিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলাকারী বৃদ্ধ একজন চরম বর্ণবাদী মানুষ এবং ফ্রান্সে বসবাসরত বিদেশিদের ঘৃণা করতেন।

শুক্রবার হামলার পরপরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা গাড়ির জানালা ভাঙচুর করেন। এরপর শনিবার আবারও বড় ধরনের বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয়। এদিন কুর্দি সম্প্রদায়ের কয়েকশ মানুষ নিহতদের স্মরণে প্লেস দে লঁ রিপাবলিকে জড়ো হয়েছিলেন। তারাই বিক্ষোভ শুরু করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার অভিযোগে আটক ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত ট্রেন চালক। এর আগেও তার বিরুদ্ধে বর্ণবাদ বিরোধী এবং অস্ত্র নিয়ে অভিযোগ ছিল। অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ তাকে আটক করেছিল। মাত্র কয়েকদিন আগে জেল থেকে বের হন তিনি। এরপরই ঘটিয়েছেন এমন ন্যাক্কারজনক ঘটনা। সূত্র: বিবিসি

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page