September 18, 2026, 2:19 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের উদ্ধোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ায় ভারতীয় ১৬তম ভিসা সেন্টারের উদ্ধোধন করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে অস্থায়ী কার্যালয়ে এ ভিসা প্রসেসিং সেন্টারের উদ্ধোধন করেন ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা।

এ সময় উপস্থিতি ছিলেন, আওয়ামী  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী এবং ভাতীয় হাইকমিশানারের প্রতিনিধি ও ভিসা সেন্টারের কর্মকর্তাগণ।

ভিসা সেন্টারের উদ্ধোধন শেষে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের কুষ্টিয়া জেলা আমাদের এ অঞ্চলের সীমান্তবর্তী এলাকা সমুহের সাথে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক নিয়ে কাজ করেছে। সেই লক্ষ্যে এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে ভারত ও বাংলাদেশ সরকার কাজ করছে। সে লক্ষ্যে আজকে কুষ্টিয়ায় ১৬তম ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হলো।

তিনি বলেন, আমি আশা করি এর মাধ্যমে এ এলাকার মানুষ টুরিষ্ট, চিকিৎসাসহ যে কোন প্রয়োজনে ভারতে যাতায়াতে আরও সহজতর হবে। এর আগে বাংলাদেশের পক্ষে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও ভারতের পক্ষে হাই কমিশনার প্রণয় ভার্মা চুক্তি স্বাক্ষর করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page