October 4, 2026, 8:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় সাংবাদিকের মাথা ফাটাল দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ায় আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের ওপর লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালিয়েছে ৭/৮ জন দুর্বৃত্ত। শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনরা বলেন, ৭/৮ জন দুর্বৃত্ত লোহার রড দিয়ে সাংবাদিক বেলালকে মারপিট করেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, আহত সাংবাদিক বেলাল হামলাকারীদের একজন শনাক্ত করতে পেরেছেন। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে তা বলতে পারেনি তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, সাংবাদিকের মাথায় ৪টি শেলায় দেওয়া হয়েছে। তিনি আমাদের অবজারভেশনে আছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ হাসপাতালে সাংবাদিক বেলালকে দেখতে যান। তিনি বলেন অপরাধী যেই হোক দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা। সেইসঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।



Our Like Page