September 7, 2026, 3:38 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুড়িগ্রামের রাজারহাটে প্রভাত চন্দ্র বর্মণ (৪৮) নামের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমুল তলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজারহাট উপজেলা শাখার সভাপতি।

স্থানীয়রা জানান, আজ সকালে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রভাত চন্দ্র বর্মণ অনেক ঋণগ্রস্ত ছিলেন। তিনি পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে এসব টাকা ফেরত দিতে না পারার কারণে দুশ্চিন্তায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারণা করছি এটা আত্মহত্যা। তারপরও তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page