October 30, 2026, 12:24 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রাম জেলা শহরের ধরলা ব্রীজ সংলগ্ন ট্যানারীপাড়া গতকাল সন্ধ্যায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

এদের মধ্যে মোটর সাইকেল চালক সাদমান সাদিক (১৬)  ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় অপর আরোহী হিমু সরকার (১৬) গুরুতরভাবে আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  সে ও মারা যায়। মৃতরা কুড়িগ্রামপৌর এলাকার পলাশবাড়ী বাণিয়াপাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুরের ছেলে   সাদমান সাদিক ও  শহরের গাড়িয়ালপাড়ায় নুরুল ইসলামের ছেলে হিমু সরর্কা। সে শহরেভাড়া থাকে বলে জানাগেছে। তার বাবা চট্রগ্রামের এলজিইড়ি;ও একটি প্রকল্পে কর্মরত আছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধরলা ব্রীজ সংলগ্ন এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ভিতর প্রবেশ করলে মোটর সাইকেলসহ দুই কিশোরের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বন্ধু সাইনান জানায়, হিমু তার মোটর সাইকেল নিয়ে সাদমান সাদিকসহ ধরলা ব্রীজে বেড়াতে যাওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page