September 11, 2026, 1:53 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

কূটনীতিকরা তাদের ‘আচরণবিধি’ মেনে চলবেন : প্রত্যাশা ঢাকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ বলেছেন, ঢাকা প্রত্যাশা করে যে- বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকরা কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে তাদের ‘আচরণবিধি’ মেনে চলবেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে নিযুক্ত কূটনীতিকরা তাদের আচরণবিধি সম্পর্কে অবগত রয়েছেন। তারা তা মেনে চলবেন এবং এটাই আমাদের প্রত্যাশা।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর কোন দেশের কলোনী নয়। এটি একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্র।
তিনি আরো বলেন, ‘তাদের এই কথা স্মরণ রাখা উচিৎ।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমাদের দেশের বিভিন্ন লোকজন বিদেশী কূটনীতিকদের কাছে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের সাথে আলোচনা করেন ও তাদের কাছ থেকে পরামর্শ নেন।
একে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ অথবা কাল আমাদের এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে।’
গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, এদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিকরা সীমা অতিক্রম করলে, সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
সাম্প্রতিক দিনগুলোতে ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূত দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার প্রেক্ষিতে মন্ত্রীরা এই মন্তব্য করেন। বিদেশী কূটনীতিকদের ওই মন্তব্যগুলো ভিয়েনা কনভেনশনের আওতায় কূটনৈতিক শিষ্টাচারের সাথে সাংঘর্ষিক।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page