October 17, 2026, 10:29 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণ সাগরে ইউক্রেনের সূর্যমুখী তেল বহনকারী তুর্কি জাহাজে রাশিয়ার ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, কৃষ্ণ সাগরে সূর্যমুখী তেল বহনকারী একটি তুর্কি জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। এর এক দিন আগে ইউক্রেনের একটি বন্দরে তুর্কি মালিকানাধীন একটি জাহাজে রুশ হামলার ফলে ওই জাহাজে আগুন ধরে যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গতকাল শনিবার ইউক্রেনের নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে ‘রাশিয়া সূর্যমুখী তেল বহনকারী তুর্কি জাহাজ ‘ভিভা’কে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ওই জাহাজটি সূর্যমুখী তেল বহন করে মিশরে যাচ্ছিল।’

ইউক্রেনের নৌবাহিনী জানায়, ১১ জন ক্রু বা নাবিকের কেউ আহত হয়নি এবং জাহাজটি তার যাত্রা চালিয়ে যেতে সক্ষম হয়েছে।

নৌবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, ভিডিওতে একটি ক্ষতিগ্রস্ত জাহাজ দেখা যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং ‘প্রতিক্রিয়া’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেন, ‘এটি খাদ্য নিরাপত্তার ওপর আঘাত, ‘যেসব জাহাজের যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেগুলোতে হামলা করা রাশিয়ার দ্বারা সমগ্র বিশ্বের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে আলোচনা করে ঠিক করব কীভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে। তিনি বলেন, প্রতিক্রিয়া অবশ্যই হবে।’

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানানোর পর এটি তুর্কি জাহাজে দ্বিতীয় হামলার ঘটনা।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page