March 5, 2026, 10:11 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডস্কে :ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি আজ শনিবার বিকেলে চট্টগ্রাম শহরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন।
র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এ সময় উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের যেসব সদস্য জামিনে রয়েছে তারা নজরদারির মধ্যে থাকবে। তারা আবার জঙ্গিবাদে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চলমান যৌথ অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন, এখন পর্যন্ত ২৩৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের লুণ্ঠিত অস্ত্রের মধ্যে শতকরা ৭৫ ভাগ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, অস্ত্র ব্যবহারকারী যেখানেই থাকুক, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। সকল অপতৎপরতা রুখে দিতে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে। অন্যান্য বছরের ন্যায় এবারও দুর্গাপূজা উৎসবের মধ্য দিয়ে পালিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
পুলিশ প্রধান বলেন, ‘আমরা পুলিশি কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। আমরা প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হতে চাই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘মামলার আসামি হলেই গ্রেফতার করা হবে না। শুধুমাত্র তদন্তে সংশি¬ষ্টতা পাওয়া গেলেই গ্রেফতার করা হবে। নির্দোষ কাউকে গ্রেফতার করা হবে না।’
এরআগে আইজিপি দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশের সভাপতিত্বে কল্যাণ সভায় সিএমপি কমিশনার হাসিব আজিজসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page