July 28, 2026, 10:34 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কোটচাঁদপুরে নারীকে দলবদ্ধ ধর্ষণ ; ৩ ধর্ষক কারাগারে

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জন রকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে কোটচাঁদপুরের –রেলস্টেশন পাড়ার মৃত রমজান আলীর ছেল ইসমাইল (৪০) বনবিভাগ পাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে ইসরাইল হোসেন (৫৫) ও বনবিভাগ পাড়ার সানাউল্লাহ মিস্ত্রির ছেলে আব্দুল খালেক (৪৫)।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কোটচাঁদপুর মডেল থানার ওসি সৈয়দ আল মামুন জানান, ওই নারীর বাড়ি কোটচাঁদপুরে। তিনি ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাসে ঢাকা থেকে কোটচাঁদপুর শহরে আসেন।

এরপর বাসস্ট্যান্ড সংলগ্ন গাবতলাপাড়ায় পূর্বপরিচিত এক নারীর বাসায় ওঠেন। সেখানে খাবার খাওয়ার পর ঘরের বারান্দায় শুয়ে ছিলেন। তাকে বাসায় রেখে নিকটাত্মীয় মহিলা কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে নিজের চায়ের দোকানে চলে যান। সেই সুযোগে ওই চা দোকানির স্বামী ইসরাইল হোসেন ঘরের তালা খুলে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এরপর ইসমাইল ও আব্দুল খালেক নামে আরো দুই রিক্সা চালক পালাক্রমে ধর্ষণ করে। গত বুধবার তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page