October 29, 2026, 6:49 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

কোনো পরাশক্তি ইরান-ইরাকের ভাগ্য নির্ধারণ করবে না : ইরানের স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রভাব প্রত্যাখ্যান করে ইরান ও ইরাক নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণের সিদ্ধান্তে অটল রয়েছে বলে জানিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শুক্রবার (২১ আগস্ট) প্রেস টিভির প্রতিবেদনে জানা যায়, তিনি দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ককে বস্তুনিষ্ঠ অর্থনৈতিক উন্নয়ন ও অংশীদারিত্বমূলক সমৃদ্ধিতে রূপ দেওয়ার আহ্বান জানান।

বিশাল জনগোষ্ঠীর উপস্থিতির কথা উল্লেখ করে গালিবাফ বলেন, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের জনগণের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীরতা প্রকাশ করে। তিনি ইরান ও ইরাকের এই মেলবন্ধনকে ভৌগোলিক, ঐতিহাসিক এবং ধর্মীয় বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত বলে বর্ণনা করেন।

বিদেশি শক্তিকে নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে না দেওয়ার পারস্পরিক এই শক্ত অবস্থান তেহরান ও বাগদাদের বন্ধন আরও জোরদার করেছে বলে মনে করেন গালিবাফ।

গালিবাফ বলেন, ‘আমরা ইতিহাসে এমন দুটি জাতি হিসেবে স্মরণীয় হয়ে থাকব যারা অন্যের আখ্যানের পাদটীকা হতে অস্বীকার করেছে এবং যাদের ভাগ্য পশ্চিমা দেশগুলোর রাজধানীতে লেখা হয়নি।’

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page