September 27, 2026, 11:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কোরআন পোড়ানোর ঘটনায় সুইডিশ দূতকে ডেকে ঢাকার প্রতিবাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকার সুইডেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বার্তায় এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে পবিত্র কোরআনের কপি পোড়ায় ইরাকি যুবক সালওয়ান মোমিকার। এরও আগে কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানায় সুইডেনের একটি আদালত। এরপরই এমন কাণ্ড ঘটায় মোমিকার। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা।

এমনকি এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন অনেক অমুসলিম নেতাও। ক্ষোভের ঝড় উঠেছে মুসলিম দেশগুলোতে। কিছু মুসলিম দেশ সংশ্লিষ্ট সুইডিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে।

কোরআন পোড়ানোর ঘটনায় জরুরি বৈঠক আহ্বান করেছে মুসলিমপ্রধান দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। আগামী সপ্তাহে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সংস্থাটির সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page