September 17, 2026, 1:56 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

কোরবানির পশুর হাটে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। হাটের প্রাণবন্ত পরিবেশ সরেজমিনে ঘুরে দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালো লাগার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বুধবার (২৭ মে) দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কোরবানি ঈদকে কেন্দ্র করে ঢাকার পশুর হাটগুলোর ব্যস্ততা ও ঐতিহ্যবাহী আমেজ দেখতেই তিনি সেখানে যান।

মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের বক্তব্যটি হুবহু তুলে ধরে বলা হয়, ‘পরিবারগুলো যখন ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে, তখন কোরবানির পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা।’

রাষ্ট্রদূতের এই আকস্মিক পশুর হাট পরিদর্শন এবং আন্তরিক শুভেচ্ছা বার্তাটি স্থানীয় সাধারণ মানুষ ও নেটিজেনদের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। ঈদকে কেন্দ্র করে দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্য বিনিময়ের অংশ হিসেবেই মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে দেখা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page