October 17, 2026, 4:09 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কোরবানির বাজার ধরতে পশু পরিচর্যায় ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের খামারিরা কোরবানির বাজার ধরতে এখন পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। চাহিদার চেয়ে প্রায় ৬০ হাজারের  বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে খামারিদের। কোরবানির বাজার ধরতে পশু মোটাতাজাকরণে এখন প্রচন্ড ব্যস্ত তারা।

গো-খাদ্যের দামের ঊর্ধ্বগতিতে এবার খরচও  হয়েছে বেশি। সীমান্তবর্তী এই জেলায় ভারতীয় গরুর আমদানি ঠেকানো না গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন খামার মালিকরা।

ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার খামারি জিনারুল ইসলাম তরুণ জানান, গত ৩ বছর ধরে লালন পালন করছেন ব্রাহামা জাতের দুটি গরু। একেকটির ওজন ২৫ থেকে ২৭ মন হবে। যার দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা করে। এরই মধ্যে এই গরুর মূল্য উঠেছে ১৪ থেকে ১৫ লাখ টাকা। আর কয়েকদিন পরেই ঈদুল আযহা। তাই একটু বেশিই যত্নআত্তি চলছে তাদের পালন করা রাজা ও বাদশা নামের গরু দু’টির।

জেলা শহরের খামারি জিনারুলের মতো জেলার ৬ উপজেলায় কোরবানির পশু পালনে  ব্যস্ত সময় পার করছেন প্রত্যেক খামারি।

আগামী সপ্তাহে পুরোদমে শুরু হবে কোরবানির পশু কেনাবেচা। এ কারনে বাজার ধরতে গরুর বিভিন্ন ধরণের যত্নে ব্যস্ত তারা। প্রাকৃতিক ও স্বাভাবিক খাবার খাইয়ে পশু মোটাতাজা করছেন তারা।

খামারিরা জানান, এ বছর পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন গরু প্রতি খরচ হয় ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকা। এছাড়াও এ বছর ভাবাচ্ছে প্রচন্ড তাপদাহ। কারণ এভাবে তাপদাহ চলতে থাকলে বড় বড় গরুর স্ট্রোক হতে পারে। তবে ঈদের আগে যদি তাপদাহ স্বাভাবিক হয় তাহলে কিছুটা হলেও স্বস্তি ফিরবে। তারা ঈদের আগে দেশের বাজারে ভারতীয় গরু প্রবেশে কঠোর নজরদারির দাবি জানান।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকার বলেন, স্বাস্থ্যসম্মতভাবে পশু লালন পালন ও বাজারজাত করণের বিষয়ে জেলার সকল খামারিদের নানা ধরণের পরামর্শ দেয়া হচ্ছে।

জেলা প্রাণী সম্পদ অফিসের দেয়া তথ্য মতে, এ বছর জেলার ৬ উপজেলায় ২ লাখ ৪ হাজার ৯২৮টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এ জেলার চাহিদা মিটিয়ে প্রায় ৬০ হাজার পশু পাঠানো হবে ঢাকার গাবতলী, মাদারিপুর, টেকেরহাট, বরিশাল, কুষ্টিয়া, ফরিদপুর, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার  পশু হাটে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page