October 18, 2026, 10:51 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

কৌশলে গ্রেফতার এড়ালেন ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান গ্রেফতার এড়িয়ে গেছেন। রবিবার ইসলামাবাদের পুলিশ তার লাহোরের বাসভবনে গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হলেও তাকে সেখানে পায়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, লাহোরে জামান পার্কের বাসভবনে দুপুরে হাজির পাঞ্জাব ও ইসলামাবাদের পুলিশ। এ সময় সেখানে পিটিআই সমর্থক ও বেশ কয়েকজন নেতা জড়ো হয়েছিলেন। পিটিআই নেতারা পুলিশকে জানান ইমরান খান বাসায় নেই।

পিটিআই কর্মী-সমর্থকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পুলিশ ইমরান খানকে গ্রেফতার না করেই স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাসভবন থেকে ফিরে যায়। যদিও এর আগে ইসলামাবাদ পুলিশ প্রধান বলেছিলেন, খালি হাতে তারা ফিরবেন না।

ইমরান খান কোথায় আছেন, এ নিয়ে বির্তকের অবসান ঘটনা তিনি নিজেই। স্থানীয় সময় বিকাল ৫টার একটু আগে জামান পার্কের বাসভবন থেকে টেলিভিশনে দলীয় অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

৭০ বছর বয়সী ইমরান খান গত বছর ওয়াজিরাবাদে গুলিবিদ্ধ হয়েছিলেন। তোষাখানার মামলায় ইসলামাবাদের একটি আদালতে শুনানিতে তিনবার হাজির হননি। তার বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রীয় সফরে পাওয়ার উপহার তিনি বিক্রি করে দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page