October 17, 2026, 2:09 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের সাবেক সহযোগীর জেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও তার উপদেষ্টা স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন ডিস্ট্রিক্ট জাজ কার্ল নিকোলস। একইসঙ্গে ৬ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় কংগ্রেসের তদন্ত কমিটিকে অসহযোগিতার অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। খবর বিবিসি, গার্ডিয়ানের।

স্টিভ ব্যানন ২০২১ সালের ৬ জানুয়ারির সহিংস ঘটনায় চলতি বছরের জুলাইয়ে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হন। এ সংক্রান্ত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য কিংবা নথি সরবরাহ করতে অস্বীকর করেছিলেন ব্যানন। তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

রায়ের পর সাংবাদিকদের ব্যানন বলেন, আজকে বিচারকের রায়ের দিন ছিল। এর বিরুদ্ধে আপিল করা হবে।

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ে দেশটির ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা নজিরবিহীন তাণ্ডব চালায়। এরপর ওই ঘটনায় দাঙ্গার তদন্তে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ একটি কমিটি গঠন করে। কমিটির পক্ষ থেকেই স্টিভ ব্যাননকে সাক্ষ্য দিতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু ব্যানন তা উপেক্ষা করেন সেইসঙ্গে যেসব নথিপত্র চাওয়া হয় তা সরবরাহ করেননি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page