November 26, 2026, 3:14 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া উপকূলে ড্রোন হামলা ; ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে মোতায়েন রুশ নৌবহরে ড্রোন হামলা চালাতে ইউক্রেনকে সহযোগিতার করার দায়ে ব্রিটেনকে অভিযুক্ত করেছে রাশিয়া। এ ব্যাপারে প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

গত সপ্তাহে ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে সিরিজ ড্রোন হামলা হয়। ওই হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করে রাশিয়া। সেইসঙ্গে দাবি করে, এই হামলা চালাতে ইউক্রেনকে সাহায্য করেছে ব্রিটেন। এর জবাবে গতকাল (বৃহস্পতিবার) দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ডেবোরা ব্রুনেটকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে রাশিয়া।

রাষ্ট্রদূতকে তলব ছাড়াও রাশিয়া ব্রিটেনকে বিপজ্জনক পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, ব্রিটেনের এমন সংঘাতমত পদক্ষেপ পরিস্থিতির হুমকির তীব্রতা বাড়াবে এবং এতে করে নজিরবিহীন ও বিপজ্জনক পরিণতি বয়ে আসতে পারে।

এর আগে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, ব্রিটেনের সেনাবাহিনী ইউক্রেনের বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে যার মধ্যে সাগরে নাশকতা অভিযান চালানোর প্রশিক্ষণও আছে। রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে এক দল ব্যক্তি ব্রিটেন সন্ত্রাসী রাষ্ট্র বলে স্লোগান দিতে থাকে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৫৪ দিন চলছে দেশ দুইটির সংঘাত। যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর যেসব দেশ ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে সেগুলোর মধ্যে ব্রিটেন অন্যতম।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page