July 22, 2026, 6:54 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা যশোরে ২টি স্বর্ণবারসহ ১ পাচারকারী আটক বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ক্রেমলিন ইউক্রেন যুদ্ধকে আরও তীব্র করে তুলছে : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া যদি আলোচনার জন্য প্রস্তুত থাকে তবে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধের পাশাপাশি ইউক্রেন থেকে তার বাহিনীকে প্রত্যাহার করা নেওয়া উচিত। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

তিনি আরও বলেন, ক্রেমলিন প্রতিনিয়ত যুদ্ধকে তীব্র থেকে তীব্রতর করে তুলছে। ক্রেমলিন ইউক্রেনে তার পূর্ণ মাত্রায় আগ্রাসন করার আগ থেকেই গুরুত্ব সহকারে আলোচনায় বসতে অনাগ্রহ দেখিয়েছে।

এর আগে মস্কো একাধিকবার জানিয়েছিল, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করে তবে কিয়েভ রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে।

যুদ্ধ শুরুর দিকে উভয় দেশ আলোচনায় বেলারুশ এবং তুরস্কে আলোচনায় বসলেও কোনও ফলাফল ছাড়াই শেষ হয়। ইউক্রেনের যুদ্ধ বন্ধে এরপর থেকে দু’দেশের মধ্যে আলোচনা দেখা যায়নি। এর মধ্যে ইউক্রেনে যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। খেরসনে নতুন করে  লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রুশ ও ইউক্রেনীয় বাহিনী।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page