October 30, 2026, 1:48 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির পানছড়ির মরাটিলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মো. নাছির (৩৫) নামে একজন আহত হয়েছে। আহত নাছিরকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত নাছির পানছড়ি উপজেলার হেডম্যান টিলা গ্রামের মো. হানিফের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. জুবায়ের জানান, আহত নাছিরসহ তারা ঝর্ণাটিলা বিজিবি ক্যাম্পের ইলেকট্রিক্যাল কাজ শেষে দুইটি মোটরসাইকেলে পানছড়ি ফিরছিলেন। মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আধা কলোমিটার আসার পর সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয় সন্ত্রাসীরা। ব্যারিকেড টপকানোর সঙ্গে সঙ্গে সড়কের পাশ থেকে এলোপাতাড়ি গুলি আসতে শুরু করে। এসময় দ্বিতীয় মোটরসাইকেল চালক নাছির গুলিবিদ্ধ হন।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিউল আজম জানান, আহত নাছিরের পেটের ডান পাশে গুলি লেগেছে। কোনো সশস্ত্র গ্রুপ এ হামলা করেছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পুলিশ যাওয়া সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর থেকে পানছড়ি উপজেলায় রাত্রিকালীন চলাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)। একই উপজেলায় গত ২৯ ডিসেম্বর সিমান্ত সড়কের কাজ শেষে ফেরার পথে হারুবিল এলাকায় মোটরসাইকেল লক্ষ্য করে গুলি ছুড়লে দুইজন গুলিবিদ্ধ হয়।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page