August 14, 2026, 12:04 pm
শিরোনামঃ
অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ১৬ লক্ষাধিক টাকার মানবিক সহায়তা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড় গুইমারা রিজিয়নের আওতায় ১৬ লক্ষাধিক টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় হাইস্কুল মাঠে মানবিক সহায়তা বিতরণ করেন গুইমারা রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।

বিতরণকৃত মানবিক সহায়তার মধ্যে ছিল ঘরের ঢেউটিন, সোলার প্যানেল, সেলাই মেশিন, হুইল চেয়ার, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যপুস্তক প্রভৃতি।

এছাড়াও ৩৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা, নগদ টাকা ও গাছের চারা বিতরণ করা হয়।

এদিকে, ১২শ’ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ দেওয়া হয়। চিকিৎসার জন্য নগদ টাকাও দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক মো: কামরুল হাসান, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা উপস্থিতি ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page