October 18, 2026, 8:47 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়ির দীঘিনালায় সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে ; যান চলাচল বন্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনায় দীঘিনালা থেকে সাজেক ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা উপজেলার মাইনী সেতুতে এই ঘটনা ঘটে। এখন উপজেলার বিকল্প সেতু দিয়ে ছোট যানবাহন চলাচল করলেও পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, সীমান্ত সড়কের কাজের জন্য নিয়ে যাওয়া পাথর বহনকারী একটি ট্রাক বাঘাইছড়ি উপজেলার দিকে প্রবেশের সময় সেতুর শেষ মাথায় পৌঁছার সঙ্গে সঙ্গে সেতুর পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এসময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এদিকে সেতু ভেঙে যাওয়ায় পর্যটকেরা ভোগান্তিতে পড়েছেন। বিকল্প সেতুতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র দিয়ে মানুষ পারাপার হচ্ছেন।

দীঘিনালা ফায়ার স্টেশনের সাব-অফিসার পংকজ বড়ুয়া জানান, ওভারলোডের কারণে পাথরবোঝাই ট্রাক সেতু ভেঙে নদীতে পড়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি। ট্রাক উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page