March 26, 2026, 5:52 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তের বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আর্থিক অনুদান, শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগ আজ রোববার এসব সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন, প্রধান অতিথি লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো. তাজুল ইসলাম। এসময় তিনি বলেন, দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বাইন্যাছোলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাইয়েফুর রহমান তুর্য, সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদাসহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page