March 10, 2026, 9:09 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়ির মাটিরাংগায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাংগা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ২ শতাধিক হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন এর উদ্যোগে আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার তাইন্দং ইউনিয়নের সুধীলা রঞ্জন হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্ধোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, জোন উপ-অধিনায়ক, জেড এসও মেজর মাসুদ খান পিএসসি। ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দেন, সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেজর মুঈদুল করিম। স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন তিনি।

এসময় স্থানীয় হেডম্যান, কারবারি’সহ বিভিন্ন পদস্থ সামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page