October 14, 2026, 6:57 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

খাদির আদনানের মৃত্যুতে ইসরাইল অভিমুখে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ২০ রকেট নিক্ষেপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত ২০টি রকেট নিক্ষেপ করেছে। ইসরাইলি কারাগারে অনশনরত ইসলামি জিহাদ আন্দোলনের সিনিয়ার নেতা খাদির আদনানের মৃত্যুর পর প্রতিশোধমূলক এক হামলা চালানো হয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, গাজা থেকে মঙ্গলবার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় জনবহুল এলাকাগুলো লক্ষ্য করে ২২টি রকেট নিক্ষেপ করা হয়। এতে অন্তত তিন ইহুদিবাদীর আহত হওয়ার খবর পাওয়া গেছে যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরাইলের হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে, এ সময় ইসরাইলের সাদেরুত, শার হানেগেভ, ইবিম ও নির আম অঞ্চলে সতর্কমূলক সাইরেন বেজে ওঠে। ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- আয়রন ডোম ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত ২২ রকেটের মধ্যে মাত্র চারটি ধ্বংস করতে সক্ষম হয়েছে।

গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, “এটি হচ্ছে ইসরাইলের জঘন্য অপরাধের প্রাথমিক প্রতিক্রিয়া যা আমাদের জনগণকে ক্ষুব্ধ করে তুলেছে।” এদিকে ইসরাইলি কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দি খাদির আদনানের শাহাতাদের প্রতিক্রিয়ায় পশ্চিম তীর ও গাজা উপত্যকায় মঙ্গলবার সাধারণ ধর্মঘট পালন করেছেন ফিলিস্তিনিরা।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page