April 6, 2026, 6:08 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তানভীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   খুলনা মহানগরের সদস্য সচিব জহরুল তানভীরের নেতৃত্বে হুমকি-ধামকির মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে একক আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজীর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ মার্চ ) বিকালে নগরীর শিববাড়ী মোড়ে চাঁদাবাজীর প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বক্তারা এসব কথা বলেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার যুগ্ম-আহবায়ক মোঃ আশিকুর রহমান, যুগ্ম-সদস্য সচিব রাকিব হাসান সুজন ও সৈয়দ আবদুলাহ মানববন্ধনে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজীর ঘটনাগুলো খুলনাবাসীরকাছে আর গোপন নেই। এই অত্যাচার নিঃশব্দে সহ্য করার বদলে আজ সকলে মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়েছি।

তাদের দাবিসমূহ হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নগর শাখার সদস্য সচিব জহরুল তানভীরকে বহিষ্কার করতে হবে। তার বিরুদ্ধে আইনগত প্রশাসিক ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজী, দখলবাজ ও টেন্ডার সিন্ডিকেটের মতো অপরাধমূলক কার্যক্রম রোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। খুলনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ থেকে মুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page