April 6, 2026, 10:07 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

খুলনায় মোটরসাইকেলে চেপে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা ; ফাঁকা গুলিবর্ষণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক খুলনায় প্রকাশ্যে মোটরসাইকেলে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। এসময় ফাঁকা গুলিবর্ষণ করা হয়।

শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নগরের ব্যস্ততম ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসীদের ধরতে শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরের শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে আসে। সেখানে এসে তারা মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনার পর থেকে কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করে ব্যস্ততম ওই এলাকায়। কিছু সময় পর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে উঠলেও আতঙ্ক কাটেনি।

নাম প্রকাশ না করা শর্তে এক বাসিন্দা বলেন, মোটরসাইকেলে চড়ে যারা এসেছিলেন তাদের বেশিরভাগেই তরুণ। কে বা কারা আমরা বুঝতে পারিনি। রাতে হঠাৎ মোটরসাইকেলে করে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ করে চলে যায়।এসময় হৈ-চৈ করছিল তারা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। কারা ও কেন ওই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page