November 26, 2026, 2:05 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খেরসনে বড় ধরনের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলার মধ্যেই দকৌশলগত খেরসন পুনরুদ্ধারে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণের ফ্রন্টে থাকা ইউক্রেনীয় সেনারা। এ বিষয়ে বিস্তারিত না জানালেও বুধবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সামনে ভালো খবর আসছে।

এদিকে ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, দখলকৃত খেরসনের নিয়ন্ত্রণ ধরে রাখতে রুশ সেনারা ‘তীব্রতম লড়াইয়ের’ প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরটি রাশিয়া ও ইউক্রেনের জন্য কৌশলগত কারণে ব্যাপক গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে শহরটি থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় রুশ কর্তৃপক্ষ।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত খেরসন, যেটি যুদ্ধের শুরুর দিকেই দখল করে নেয় রুশ বাহিনী। আর সেপ্টেম্বরে অঞ্চলটিকে রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্তির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। খেরসনে কী ঘটছে বুধবার ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি তা উল্লেখ না করলেও কর্মকর্তাদের পাশাপাশি সামরিক বিশ্লেষকরা পূর্ভাবাস দিয়েছেন যে, গত আট মাস আগে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুদ্ধের সবচেয়ে জোরালো লড়াই হতে যাচ্ছে খেরসনে।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, দুই দেশের বাহিনীর মধ্যে সবচেয়ে গুরুতর লড়াইটি পূর্ব ইউক্রেনের ডনেস্কের বাইরে আভদিভকা ও বাখমুতে হয়েছে। রাশিয়ার কমান্ডের পাগলামি এখানেই স্পষ্ট। গত কয়েক মাসে রুশ সেনারা সর্বোচ্চ আর্টিলারি হামলা চালিয়েছে। বেসামরিক নাগরিকদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

এর মধ্যে কিয়েভের সেনারা বেশ কিছু গ্রাম মুক্ত করেছে রুশ বাহিনীর কাছ থেকে। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে মোতায়েনকৃত রুশ সেনারা ইউক্রেনীয়দের ঘেরাওয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় রুশ কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের নদীর পূর্ব তীরে চলে যাওয়ার জন্য উৎসাহিত করছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, খেরসন থেকে রুশ সেনাদের পিছু হটার কোনও ইঙ্গিত দেখা যাচ্ছে না। সব কিছুই স্পষ্ট। রাশিয়া নিজেদের শক্তিশালী করছে, পুনরায় সংগঠিত হচ্ছে। তিনি আরও বলেন, এর অর্থ হলো কেউ শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে না। উল্টো খেরসনে তীব্রতম লড়াই হতে চলেছে। সূত্র: রয়টার্স, এএফপি

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page